তাড়াশে কৃষকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশে মজিবর রহমান (৫২) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার বারুহাঁস ইউনিয়নের খড়খরিয়া গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামেরই বাসিন্দা।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, খড়খরিয়া গ্রামের কৃষক মজিবর গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। সকালে লোকজন গ্রামের পাশের ডোবায় তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। তাড়াশ থানার ওসি এ টি এম আমিনুল ইসলাম মজিবরের পরিবারের বরাত দিয়ে জানান, বাড়ি বিক্রি নিয়ে এলাকায় একটি পক্ষের সঙ্গে তাঁর ঝামেলা ছিল বলে জানা গেছে। ওই কৃষকের গলায় রশি পেঁচানোর মতো কালো দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।