তিতাসে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাসুম সরকারের হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল শনিবার বেলা একটার দিকে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে গৌরীপুর-হোমনা সড়ক অবরোধ করেন তাঁর আত্মীয়স্বজন ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। গত শুক্রবার আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে মাসুম সরকার মারা যান। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ হান্নান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি