প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় ভ্রাম্যমাণ আদালত গতকাল অভিযান চালিয়ে তিতাস গ্যাসের ৯০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছেন। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম বলেন, তিতাসের কর্মকর্তাদের নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোর্শেদ খানের নেতৃত্বে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সালনা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গ্যাসের ৯০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।