তিতুমীর কলেজ ছাত্রদল সভাপতি-সাধারণ সম্পাদক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিতুমীর কলেজ শাখা ছাত্রদল সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচজনকে আটক করেছে বনানী থানা-পুলিশ। তাঁদের কাছ থেকে সাতটি ককটেল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আজ বুধবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর মহাখালী থেকে তাঁদের আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে আটক পাঁচজনের নাম জানানো হয়নি।

এ ব্যাপারে বনানী থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) শরিফুজ্জামান প্রথম আলোকে বলেন, আটক সবাই তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মী। তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলার প্রক্রিয়া চলছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।