তিতুমীর কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষে ফাঁকা গোলাগুলিও হয়েছে বলে খবর পাওয়া গেছে।
তিতুমীর কলেজ সূত্র জানায়, গতকাল তিতুমীর কলেজের শহীদ আক্কাসুর রহমান আঁখি হলে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। পদপ্রাপ্ত এবং তাঁদের কর্মীরা এ নিয়ে আনন্দ উদ্যাপন করে হলে মিছিল করতে থাকেন। একপর্যায়ে পদবঞ্চিতদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে উত্তেজনা বিরাজ করছিল।
তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, পদপ্রাপ্ত ও পদবঞ্চিত এবং তাঁদের সমর্থকদের মধ্যে শুধু গলা ধাক্কাধাক্কি হয়েছে।