তিতুমীর কলেজের পাঁচজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়তাবাদী ছাত্রদলের সরকারি তিতুমীর কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় মহাখালী এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে সাতটি ককটেল ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন আটকের তথ্য নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের মধ্যে ছাত্রদলের সরকারি তিতুমীর কলেজ শাখার সভাপতি তসলিম হাসান ও সাধারণ সম্পাদক আমিনুল হক আছেন। তাঁদের সাতটি ককটেলসহ আটক করা হয়েছে।