প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে মনিরুজ্জামান হত্যার ৬৭ দিন পর গত বৃহস্পতিবার রাতে পুলিশ এ-সংক্রান্ত হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার পিংনা ইউনিয়নের মেদুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মনিরুজ্জামানকে (৩০) গত ১৮ জানুয়ারি রাতে দুর্বৃত্তরা হত্যা করে। বৃহস্পতিবার রাতে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পিংনা ইউনিয়নের মেদুর গ্রামে অভিযান চালিয়ে মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেদুর গ্রামের আরিফুর রহমান, রাজ মাহমুদ ও জাহিদ।