প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালীতে হত্যাসহ বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত ও গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, বুধবার রাত ১০টার দিকে উপজেলার গোরকঘাটা-শাপলাপুর সড়কের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি জাগিরকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বড়মহেশখালী ইউনিয়নের সাতঘরিয়াপাড়া থেকে পলাতক আসামি আনসারুল করিমকেও গ্রেপ্তার করা হয়। গতকাল সকালে বড়মহেশখালী ইউনিয়নের নতুনবাজার এলাকা থেকে আবদুল জব্বার হত্যাসহ দুই মামলার পলাতক আসামি মোহাম্মদ ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়।