তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের নয়টি শাখা থেকে ঋণ জালিয়াতির মাধ্যমে সাত হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংকটির বৈদেশিক বাণিজ্য শাখার সহকারী মহাব্যবস্থাপকসহ (এজিএম) তিনজন কর্মকর্তাকে গতকাল জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এ তিনজন হলেন এজিএম নূর আহমদ, জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মো. আবদুল জব্বার ও নির্বাহী কর্মকর্তা শওকত আরা খানম। বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এই তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল।