তিন কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিদ্ধেশ্বরীতে তিন কিশোরীকে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হওয়া মাদকাসক্ত যুবক নুরুজ্জামানকে (৩৫) কারাগারে পাঠানো হয়েছে।
গত ২৪ মার্চ নুরুজ্জামান ভয় দেখিয়ে সিদ্ধেশ্বরীর বাসায় তার সৎ মেয়েকে এবং এর দুই দিন আগে একইভাবে তাঁর ভায়রার দুই মেয়েকে ধর্ষণ ও শ্লীলতাহানি করেন। এ নিয়ে মুখ খুললে তিন কিশোরীকে মেরে ফেলার হুমকি দেন নুরুজ্জামান। পরে অভিভাবকেরা ঘটনা জানতে পারেন। এরপর নুরুজ্জামানের ভায়রা বাদী হয়ে ২৭ মার্চ নুরুজ্জামানের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। পুলিশ ওই দিন নুরুজ্জামানকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
রমনা থানার ওসি মো. মশিউর রহমান বলেন, রিমান্ড শেষে ধর্ষক নুরুজ্জামানকে গত বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। নুরুজ্জামান মাদকাসক্ত। তিনি ধর্ষণ করার কথা স্বীকার করেছেন। তিনি ঠিকাদারি কাজ করেন বলে জানিয়েছেন। ধর্ষণের শিকার মেয়েদের ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।
নুরুজ্জামানের ভায়রার করা মামলায় বলা হয়, তাঁর বড় মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং আরেক মেয়ে পড়াশোনা নিয়ে মানসিক চাপে রয়েছে। বড় মেয়েকে ভালো ফল করিয়ে দেবে বলে নুরুজ্জামান তাঁর সিদ্ধেশ্বরীর বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ কথা জানালে তাকে মেরে ফেলার হুমকি দেওয়ায় কয়েক দিন সে মুখ খোলেনি। আরেক মেয়েকে চিকিৎসা করানোর কথা বলে নিয়ে শ্লীলতাহানি করেন। পরে মেয়েরা এ ঘটনা মা-বাবাকে জানায়। নুরুজ্জামানের সৎ মেয়েও তার মাকে জানায়, দুই-তিন বছর ধরে ভয়ভীতি দেখিয়ে নুরুজ্জামান তাকে ধর্ষণ করে আসছেন। নুরুজ্জামানের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার মধ্যইজদাইরে।