তিন কিশোরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় প্রতিবন্ধী বিলকিছ আক্তার ওরফে মেনেকা ধর্ষণ মামলার রায়ে অভিযুক্ত তিন কিশোরকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন। ২০০৬ সালের ২৬ ফেব্রুয়ারি গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের পারবাগুড়িয়া গ্রামের মেনেকাকে একই গ্রামের কিশোর আনিছুর রহমান, রতন মিয়া ও পণ্ডিত মিয়া গমখেতে নিয়ে ধর্ষণ করে। পরদিন লজ্জায় শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করে মেনেকা।  গাইবান্ধা প্রতিনিধি|