তিন কেজি কোকেনসহ বিদেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিন কেজি কোকেনসহ স্পেনের একজন নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বি পি জুলিয়ান নামের ওই নাগরিককে আটক করা হয়।

মাদক চোরাচালান প্রতিরোধে গঠিত আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির তথ্যের ভিত্তিতে বাংলাদেশের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বিমানবন্দরে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের পরিচালক (অপারেশনস) তৌফিক উদ্দিন আহমেদ। অতিরিক্ত পরিচালক মো. কিবরিয়া ও ঢাকার উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা এ সময় তাঁর সঙ্গে ছিলেন। বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ, এপিবিএন ও কাস্টমসের সহায়তায় অভিযানটি পরিচালিত হয়।
তৌফিক উদ্দিন বলেন, ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির সংবাদের ভিত্তিতে তাঁরা বিকেলে বিমানবন্দরে অবস্থান নেন। ছয়টায় উড়োজাহাজটি অবতরণ করে। লাগেজ নিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে স্পেনের ওই নাগরিককে তাঁরা আটক করেন। তৌফিক উদ্দিন তিনি বলেন, জুলিয়ানকে বিমানবন্দর থানায় রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।