তিন কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌর এলাকার নাফ নদীতে অভিযান চালিয়ে গতকাল শনিবার ভোররাত তিনটার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তিন কোটি ৬০ লাখ টাকা দামের এক লাখ ২০ হাজারটি ইয়াবা বড়ি উদ্ধার করেছেন। এ সময় একটি কাঠের নৌকা জব্দ করা হয়। তবে কোনো পাচারকারীকে ধরতে পারেনি বিজিবি।
বিজিবি সূত্র জানায়, ভোররাতে টেকনাফ সদর বিওপির বিজিবি হাবিলদার লুৎফর রহমানের নেতৃত্বে একটি দল নাফ নদীতে টহল দিচ্ছিল।