প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় স্থানীয় সাংসদের সমাবেশে ঢিল ছোড়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার ভোরে তিন ছাত্রকে আটক করা হয়েছে। আটক ছাত্ররা হলো হাকিম ভূইয়া, টিপু চৌধুরী ও শাকিল ভূইয়া। তারা সবাই স্থানীয় হক সাহেব উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। পুলিশ জানায়, ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সাবিয়ানগর বাজারে দেওঘর ইউনিয়ন আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহমেদ। সমাবেশ চলাকালে কে বা কারা মঞ্চ লক্ষ্য করে কয়েকটি ঢিল ছোড়ে। অষ্টগ্রাম থানার ওসি কামরুল ইসলাম মোল্লা বলেন, ঘটনা সম্পর্কে জানতে ওই ছাত্রদের আটক করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ভৈরব|