তিন ছাত্রকে মারধর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার লক্ষ্মীকোলায় বেগম নূরুননাহার তর্কবাগীশ কলেজে মুঠোফোনের ক্যামেরায় ছাত্রীদের ছবি তুলতে নিষেধ করায় কলেজটির একাদশ শ্রেণির কয়েকজন ছাত্র একই শ্রেণির তিনজন ছাত্রকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কলেজের ছাত্র ও শিক্ষকেরা জানান, গতকাল বেলা ১১টার দিকে একাদশ শ্রেণির ছাত্র শয়ন, সোহেল ও মুক্তাদির হোসেনসহ কয়েকজন মুঠোফোনের ক্যামেরায় ছাত্রীদের ছবি তুলতে গেলে তাদের নিষেধ করে একই শ্রেণির কয়েকজন ছাত্র। এতে ক্ষিপ্ত হয়ে তারা আনন্দ কুমার সূত্রধর, ইউসুফ আলী ও নাঈমকে মারধর করে। কলেজের অধ্যক্ষ আবদুল মোত্তালেব শেখ বলেন, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার সুষ্ঠু বিচারের জন্য মঙ্গলবার (আজ) এলাকার মুরব্বিদের নিয়ে বসার কথা রয়েছে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি