তিন জলদস্যু আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় অবস্থিত দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ড মেঘনার মানিকার চর এলাকায় অভিযান চালিয়ে জলদস্যু মহিউদ্দিন বাহিনীর তিন সদস্যকে আটক এবং কয়েকটি অস্ত্র উদ্ধার করেছে। আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভোলা কোস্টগার্ডের দক্ষিণাঞ্চলীয় কমান্ডারের পক্ষে লে. এস এম সেলিম উদ্দিন গতকাল বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ড মঙ্গলবার অভিযান চালিয়ে সন্ধ্যা সাতটার দিকে তাঁদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন সামসুদ্দিন, কামাল উদ্দিন ও নুরে আলম। তাঁদের কাছ থেকে একটি একনলা বন্দুক, দুটি রামদা, পাঁচটি বগি দা ও একটি কুড়াল জব্দ করা হয়।