তিন জেলায় দগ্ধ ১৬ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের চৌদ্দশত এলাকায় গত রাতে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় অন্তত ১১ জন দগ্ধ হয়েছেন।
দগ্ধ যাত্রীরা হলেন জাহেদা বেগম, প্রতাব চন্দ্র রঞ্জন, বিপ্লব পাল, বিকাশ নায়েক মোদক, দিপু রায়, নিমাই রায়, মোতালিব মিয়া, মাহফুজ মিয়া, উষা রায়, পূর্ণিমা রায়, আবদুল মালেক। তাঁদের কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বাসটি সিলেটের উদ্দেশে নেত্রকোনা থেকে ছেড়ে যাচ্ছিল। রাত সোয়া ১১টার দিকে বাসটিতে পেট্রলবোমা হামলায় মুহূর্তেই সেটিতে আগুন ধরে যায়। বেশির ভাগ যাত্রী তখন ঘুমিয়ে ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর-গোমস্তাপুর সড়কের কাঁঠাল নামক স্থানে রাত সাড়ে ১১টার দিকে আলুবোঝাই ট্রাকে পেট্রলবোমা হামলায় তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিরা হলেন চালক ফিরোজ, সহকারী সেলিম ও ট্রাকমালিক সাহেব আলী। তাঁদের রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।
চট্টগ্রামের হাটহাজারীতে রাতে অটোরিকশায় পেট্রলবোমা হামলায় দগ্ধ হন চালক রণজিত ও যাত্রী সাবের আহমেদ। রণজিতকে চট্টগ্রাম মেডিকেল ও সাবেরকে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।