তিন জেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের গহিনে অভয়ারণ্য এলাকায় মাছ ধরার সময় তিন জেলেকে গ্রেপ্তার করেছেন বনরক্ষীরা। গতকাল শনিবার সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের ৫৫ নম্বর কম্পার্টমেন্টের আওতায় রায়মঙ্গল নদসংলগ্ন ছায়ারটেক খাল থেকে ওই জেলেদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জেলেরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আনছার আলী (৩৫), আবুল কালাম (৩৮) ও আলামিন মোল্লা (২৫)। বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, অভিযান চালিয়ে তিন জেলেসহ একটি ট্রলার, ৫৬০ হাত কারেন্ট জাল ও কিছু মাছ আটক করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে।