প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা নদীতে গতকাল বুধবার ভোর চারটার দিকে অভিযান চালিয়ে ১৫ জেলেকে জাটকা ও নিষিদ্ধ কারেন্ট জালসহ আটক করা হয়েছে। নির্বাহী হাকিম যতন মারমা ও শ্রীনগর মৎস্য কর্মকর্তা এলিস ফারজানার নেতৃত্বে মাওয়া নৌ-পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। তিন জেলেকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টাকা আদায়ের পর ১৫ জেলেকেই ছেড়ে দেওয়া হয়। মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ১৮০০ মিটার কারেন্ট জাল পোড়ানো হয়েছে।