তিন জেলের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করায় তিন জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের। দণ্ডাদেশপ্রাপ্ত জেলেরা হলেন আ. মান্নান মোল্লা, চান মিয়া ও সাহেব শেখ। তাঁরা উপজেলার পাচুড়িয়া গ্রামের বাসিন্দা। নির্বাহী হাকিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।