প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের ইসলামপুর উপজেলার শশাড়িয়াবাড়ী এলাকায় নৌ-ডাকাতির প্রস্তুতিকালে গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁরা হলেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার খোলাবাড়িচর গ্রামের লাল মিয়া ওরফে ছানা উল্লাহ (৩৪), ছানা উল্লাহর ভাই মাসুম (৩০) ও একই গ্রামের জামাত আলী (৩৮)। শশাড়িয়াবাড়ী এলাকার বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দেশীয় অস্ত্রসহ তাঁদের গ্রেপ্তার করে। ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিভিন্ন থানায় তাঁদের বিরুদ্ধে হত্যা ও নৌ-ডাকাতির একাধিক মামলা রয়েছে। নতুন আরেকটি নৌ-ডাকাতির মামলা দায়ের করে সেই মামলায় গতকাল বুধবার তাঁদের আদালতে হাজির করা হয়।