প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে সড়ক ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মৃত রুহুল আমিনের ছেলে দেলোয়ার হোসেন (৩০), মৃত শেখ বাহার উল্ল্যাহর ছেলে খোরশেদ আলম (২০) ও নুর ইসলামের ছেলে মো. কাউছার (১৯)। তাদের বিরুদ্ধে দুটি করে ডাকাতির মামলা রয়েছে।