তিন ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের বাড্ডাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সংঘবদ্ধ ডাকাত দলটি সড়কে যাত্রীবাহী গাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ তিন ডাকাতকে গ্রেপ্তার করে, নয়জন পালিয়ে যায়। গ্রেপ্তার ডাকাতেরা হলো সরাইল সদর ইউনিয়নের বড় গুনারা গ্রামের নাছির মিয়া (২২), কিরন মিয়া (৩০) ও কালীকচ্ছ নন্দীপাড়ার মাসুক মিয়া (২৪)।