তিন ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর এলাকায় ডাকাতি করে নয়মাইল রাস্তা দিয়ে পালানোর সময় একটি মাইক্রোবাসসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে ধুনট থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার বরুন গ্রামের আনোয়ার হোসেন (২৫), পাবনার আতাইকুলা উপজেলার কাজিপুর গ্রামের আবদুল বারেক (৪০) ও নওগাঁ জেলা সদরের সুলতানপুর গ্রামের বাদল হোসেন (৩২)। গত রোববার রাতে শেরপুর এলাকায় ডাকাতি করে পালানোর সময় ধুনট থানার পুলিশ উপজেলার বিরচাপড়ি গ্রামের রাস্তা থেকে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় ডাকাতদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। তাঁদের গতকাল সোমবার শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।