তিন ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে একাধিক মামলার পলাতক আসামি ও আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যসহ চারজনকে গত মঙ্গলবার রাতে নগরের কাচারি বাজার ও জিলা স্কুলের মোড় থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত একাধিক মামলার পলাতক আসামি হলো নগরের সেন্ট্রাল রোডের শামীম শেখ ওরফে লালাস (৩২) ও ডাকাত দলের তিন সদস্য হলো গঙ্গাচড়া উপজেলার বানিয়াপাড়ার সুরু মিয়া (৩৭), শাহপাড়ার বাচ্চা মিয়া (৩৫) ও সাজু মিয়া (৩০)। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ঈদ উপলক্ষে আন্তজেলার ডাকাতেরা একত্র হয়ে ডাকাতির পরিকল্পনা করছিল।