তিন ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ পৌরসভার জামুবাড়ি পকিহানি গ্রামের এক ঠিকাদারের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এঁরা হলেন উপজেলার জামুবাড়ি বৈরাগী রেলগেট এলাকার বিশু (৪৭), লালদীঘি মুচিরহাট মর্টারেরপড় গ্রামের ইদ্রিস আলী ওরফে টাইগার (৪৫) ও আনিছুল হক (৩৫)। গতকাল বুধবার ভোরে মর্টারেরপড় গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল লতিফ মিয়া বলেন, ওই তিনজন এলাকার চিহ্নিত ডাকাত। তাঁদের নামে রংপুরের বদরগঞ্জ ও নীলফামারীর সৈয়দপুর থানায় একাধিক মামলা রয়েছে। তাঁরা বহুবার জেলও খেটেছেন। আইনের ফাঁক গলে বেড়িয়ে আবার তাঁরা অপরাধে জড়িয়ে পড়েন। গত সোমবার রাতে ওই ঠিকাদারের বাড়িতে ডাকাতি হয়।