প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভার পৌরসভায় দরপত্র জমাদান প্রক্রিয়া চলাকালে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ তিন তরুণকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার তরুণেরা হলেন ওসমান গণি ওরফে রাসেল (২৪), ইব্রাহীম (২৬) ও রুবেল (২৩)। সাভার পৌরসভা ও ডিবি সূত্র জানায়, সাভার পৌর এলাকার ৫১টি রাস্তা ও ড্রেনের সংস্কার কাজের জন্য গত ২৭ এপ্রিল দরপত্র আহ্বান করা হয়। গতকাল ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। সকাল থেকেই যুবলীগ ও ছাত্রলীগের দেড় শতাধিক নেতা-কর্মী জড়ো হন পৌরসভা আঙিনায়। এ সময় একটি চায়ের দোকানে বসে থাকা রাসেলের দেহ তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করে ডিবি পুলিশ। পরে গ্রেপ্তার করা হয় ইব্রাহীম ও রুবেলকে।