প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া শহরের হরিশংকরপুর পানির ট্যাংক এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতির সময় গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন শহরের হরিশংকরপুর এলাকার নাদিম সরোয়ার এবং পেয়ারাতলা এলাকার সাব্বির হোসেন ও মোহাম্মদ হোসেন। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, রাইফেলের গুলি, ছোরা ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন চৌধুরী জানান, তিনজনই ১৮ বছর বয়সী। তাঁরা শহরের চিহ্নিত ছিনতাইকারী। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।