তিন তরুণকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হোসেনপুরে চুরি করে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় তিন তরুণ জনতার হাতে ধরা পড়ে পিটুনির শিকার হয়েছেন। পরে জনতা ওই তিন তরুণকে পুলিশের কাছে সোপর্দ করে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদের আবাসিক এলাকা ‘করতোয়া’ ভবনে চুরির সময় তাঁরা জনতার রোষানলে পড়েন।
ওই তিন তরুণ হলেন উপজেলার বড় আজলদি গ্রামের সোহেল মিয়া (২২), পূর্ব লক্ষিয়া গ্রামের জয়নাল হোসেন (২২) ও টান লক্ষিয়া গ্রামের মো. এশরামুল (২০)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, করতোয়া ভবনের নিচতলায় তিনটি মোটরসাইকেল রাখা ছিল। সকাল সাতটার দিকে ওই তিন তরুণ তালা ভেঙে গাড়ি দুটি নিয়ে যাওয়ার সময় পাশের বাসার লোকজন দেখে ফেলেন। এ সময় প্রতিবেশীদের চিৎকারে লোকজন এসে তাঁদের ধরে ফেলে। তাঁদের চিকিৎসা দিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
হোসেনপুর থানার ওসি নান্নু মোল্লা জানান, গ্রেপ্তার করা ব্যক্তিরা সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সদস্য। তাঁদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।