তিন তরুণকে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এলাকাবাসী গত বৃহস্পতিবার দিনাজপুরের বিরেল তিন তরুণকে পুলিশে সোপর্দ করেছেন।
পুলিশ ও ওই ছাত্রীর সূত্রে জানা যায়, ধর্মপুর ইউনিয়নে তার (ছাত্রী) বাড়ি। বৈদ্যনাথপুর গ্রামের জাহাঙ্গীর আলম (২২) তাকে নানাভাবে উত্ত্যক্ত করছেন। বৃহস্পতিবার দুপুরে কলেজ থেকে ফেরার সময় ধর্মপুর ফরেস্ট বিট কার্যালয়ের সামনের রাস্তায় জাহাঙ্গীর বন্ধুদের নিয়ে তার পথরোধ করে উত্ত্যক্ত করেন। স্থানীয় লোকজন ঘটনাস্থলে এলে জাহাঙ্গীর ও তাঁর বন্ধু মানিক পালিয়ে যান। তবে তাঁদের সহযোগী চককাঞ্চন বাইসাপাড়া গ্রামের আশরাফুল ইসলাম (২৪), শ্রীকৃষ্ণপুর গ্রামের ফয়সাল ও ঝাড়পট্টি গ্রামের মো. রাসেলকে ধাওয়া করে আটক করেন এলাকাবাসী। ওই ছাত্রীর অভিভাবক থানায় এ ঘটনায় অভিযোগ না দেওয়ায় পুলিশ ওই তিনজনকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার আদালতে পাঠান। আদালত তাঁদের কারাগারে পািঠয়ে দেন।