প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে চট্টগ্রামের বাদুড়তলার একটি ভবন থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় মানব পাচারে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে নগরের বাদুড়তলা এলাকায় আলমের ভবন থেকে তাঁদের আটক করা হয়।
পাঁচলাইশ থানা সূত্র জানায়, অভিযানে নুরুল আলম, আমান উল্লাহ ও রনি পালকে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। এ সময় মো. কাসেম নামের আরেকজন পালিয়ে যান। এই চারজনের বিরুদ্ধে গতকাল শনিবার পাঁচলাইশ থানায় মামলা হয়েছে। ১১ জনকে জিজ্ঞাসাবাদ করে গতকাল ছেড়ে দিয়েছে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেওয়া পাঁচলাইশ থানার এসআই মো. মনিরুল ইসলাম জানান, সাগরপথে মালয়েশিয়া যাওয়ার কথা বলে ভবনটিতে ১১ জনকে জড়ো করা হয়েছিল।