তিন দিনেও উদ্ধার হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদীতে নৌকাডুবিতে নিখোঁজের তিন দিনেও সন্ধান পাওয়া যায়নি কৃষক মকবুল হোসেনের (২৮)।
উপজেলার পূর্বছাতনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল লতিফ খান বলেন, গত মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে তিস্তা নদীতে নৌকাডুবি ঘটনায় নিখোঁজ হন মকবুল। এরপর থেকে স্থানীয় ব্যক্তিরা চেষ্টা করে তাঁকে উদ্ধারে ব্যর্থ হন। সন্ধ্যায় রংপুর দমকল বাহিনীর চার সদস্যের ডুবুরি দল এসে চেষ্টা চালায়। কিন্তু অন্ধকার ও নদীর স্রোতে উদ্ধার অভিযান বন্ধ থাকে ওই রাতে। পরদিন বুধবার সকাল থেকে চেষ্টা করে নিখোঁজ কৃষকের সন্ধান না পেয়ে বিকেলে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন ডুবুরি দলের সদস্যরা। এরপর গতকাল বৃহস্পতিবার সকাল থেকে পরিবারের সদস্য ও এলাকাবাসী চেষ্টা চালিয়ে দুপুর পর্যন্ত তাঁর সন্ধান মেলাতে ব্যর্থ হন। মকবুল উপজেলার কালীগঞ্জ গ্রামের বাসিন্দা।