তিন দোকানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইসেন্স না থাকায় চট্টগ্রাম নগরের আছদগঞ্জ এলাকার তিনটি দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজীব উল আহসান গতকাল মঙ্গলবার এই জরিমানা করেন। তিনি জানান, লাইসেন্স না থাকায় ফ্রেন্ডস পোলট্রি ফিড অ্যান্ড মেডিসিন সেন্টারকে পাঁচ হাজার টাকা, সৌদিয়া ফিশ অ্যান্ড পোলট্রি ফিডকে পাঁচ হাজার টাকা ও বোগদাদ ফিশ অ্যান্ড পোলট্রি ফিড প্রোডাক্টকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় জেলা মৎস্য কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এবং পাঁচলাইশ থানার প্রাণিসম্পদ কর্মকর্তা সুপন নন্দী উপস্থিত ছিলেন।