তিন দোকানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় তিনটি দোকানে চুরি হয়েছে। গত রোববার গভীর রাতে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের উত্তর কালিয়াইশ মির্জি পাড়ার নাজিম উদ্দিন, মো. আলমগীর ও মো. শিবলীর মুদি দোকানে এ চুরির ঘটনা ঘটে। চোরের দল তিন দোকানের দরজার তালা কেটে নগদ টাকা ও সিগারেট চুরি করে। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হক জানান, চুরির ঘটনায় কেউ অভিযোগ করেননি। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।