তিন দোকানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে পৌরসভার প্রধান সড়কে অবস্থিত ডাচ্বাংলা ব্যাংকের পাশের তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা তিনটি দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে নগদ ২ লাখ ৬০ হাজার টাকা ও মালামাল নিয়ে গেছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। দোকান তিনটি হচ্ছে সুমিনা ভ্যারাইটিজ স্টোর, নাহিদ কসমেটিকস ও গোপাল স্টোর।