তিন নারী ছিনতাইকারী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর জেলা কারাগারের অভ্যন্তরে সাক্ষাৎকক্ষ থেকে গতকাল সোমবার সকালে তিন নারী ছিনতাইকারীকে আটক করেছেন কারারক্ষীরা।
আটক ব্যক্তিরা হলো ব্রাহ্মণবাড়িয়ার নাসিমনগর এলাকার মজনু মিয়ার স্ত্রী কুলসুমা, একই এলাকার সবুর হোসেনের স্ত্রী সাহেরা ও এনামুলের স্ত্রী হেলেনা আক্তার।
গাজীপুর জেলা কারাগারের জেলসুপার সুবাস কুমার ঘোষ জানান, ত্রিশাল এলাকার একটি চুরির মামলার আসামি জাহাঙ্গীর আলম গত ২৪ এপ্রিল থেকে এ কারাগারে বন্দী রয়েছেন। তাঁর স্ত্রী পারভীন বেগম স্বামীর সঙ্গে দেখা করতে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কারাগারের সাক্ষাৎকক্ষে অবস্থান করছিলেন। এ সময় দর্শনার্থী সেজে আসা তিন নারী ছিনতাইকারী পারভীনের গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।