প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার বালুয়া দিঘিরপাড় এলাকায় গতকাল শনিবার তিন নারীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এলাকার কয়েকজন জানান, বালুয়া দিঘিরপাড় গ্রামের চন্দ্রবানুর সঙ্গে প্রতিবেশী রহম আলীর বাড়ির সীমানাপ্রাচীর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গতকাল বিকেলে রহম আলীর নেতৃত্বে ৮-১০ জন দেশীয় অস্ত্র নিয়ে চন্দ্রবানুর ওপর হামলা চালায়। তাঁর চিৎকারে মেয়ে আমেনা বেগম ও হাজেরা আক্তার এগিয়ে গেলে তাঁদেরও পিটিয়ে আহত করা হয়। থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।