প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি আসিফ মাহমুদসহ সংগঠনটির তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে নগরের জিলা স্কুলের মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। অপর দুই নেতা হলেন রংপুর সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হোসেন ও মহানগর ছাত্রশিবিরের সাহিত্যবিষয়ক সম্পাদক মোজাম্মেল হক। কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, শিবিরের ওই নেতাদের বিরুদ্ধে গত ৫ জানুয়ারির নির্বাচনের আগে কোতোয়ালি থানার পুলিশের ওপর হামলার অভিযোগসহ সহিংসতার ঘটনায় একাধিক মামলা রয়েছে।