প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড ব্যাটালিয়নের ((বিজিবি) সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তিন মাদক পাচারকারীকে গ্রেপ্তার ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছেন। গতকাল বৃহস্পতিবার জেলার জীবননগর, দামুড়হুদা ও সদর উপজেলার বিভিন্ন গ্রামে এসব অভিযান চালানো হয়। বিজিবি ৬ চুয়াডাঙ্গার পরিচালক লে. কর্নেল আমির মজিদ বলেন, উথলী ক্যাম্পের বিশেষ টহল দলের সদস্যরা গতকাল সকালে মোল্লাবাড়ি মোড়ে অভিযান চালান। এ সময় সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের জহুরা বেগম, শিউলি বেগম ও স্বপন মিয়াকে আটক এবং তাঁদের কাছ থেকে ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ছাড়া দামুড়হুদা উপজেলার নাস্তিপুর ও ফুলবাড়ী এবং সদর উপজেলার আকন্দবাড়িয়ায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১১২ বোতল ভারতীয় মদ ও ১৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের সুনির্দিষ্ট মামলায় থানায় সোপর্দ করা হয়েছে।