প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন অফিসের সদস্যরা চোরাই কাঠভর্তি নৌকাসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছেন। গতকাল রোববার সকালে মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির পাশে গাজীর খালের ভেতর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদচণ্ডীপুর গ্রামের ফারুক হোসেন (৩০), আমিনুর রহমান (৪৫) ও মজিদ গাজী (৫২)। সুন্দরবনের কদমতলা স্টেশন কর্মকর্তা শ্যামাপ্রসাদ রায় জানান, গাজীর খাল এলাকায় অভিযান চালিয়ে ৫০ ঘনফুট গেওয়া কাঠভর্তি একটি নৌকাসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। পরে বন আইনে মামলা দিয়ে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।