প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে তিনটি মন্দিরের পুরোহিতদের চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নে অবস্থিত মন্দিরগুলোয় গত বৃহস্পতিবার দুপুরে কে বা কারা চিঠিগুলো রেখে যায়। হুমকি পাওয়া পুরোহিতেরা হলেন নলদীরচর সর্বজনীন দুর্গামন্দিরের সুজিত গোসাই, আগদিয়ারচর সেবাশ্রমের উত্তম গোসাই ও আগদিয়ারচর দাসপাড়া মন্দিরের বিমল কৃষ্ণ দাস। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবাস বিশ্বাস বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। মন্দিরগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে।