তিন পুলিশ আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাকাতির প্রস্তুতিকালে পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুর থেকে গত মঙ্গলবার রাতে নুরুজ্জামান (২৬) ও সজীব সরদার (২২) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের হামলায় এসআই প্রভাষ সাহা, হুমায়ুন ও পুলিশ সদস্য মিজানুর রহমান আহত হন। আহত ব্যক্তিদের পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতদের কাছ থেকে একটি দেশি তৈরি বন্দুক, দুটি গুলি, চারটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। সদর থানার ওসি তারিকুল ইসলাম বলেন, নুরুজ্জামান ও সজীবের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।