তিন পুলিশ সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে মো. শাকিল নামের এক আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় আদালতের হাজতখানায় দায়িত্বরত তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া শাকিলের বিরুদ্ধে নগরের কোতোয়ালি থানায় মামলা করেছে পুলিশ।
গত সোমবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এ হাজিরার পর হাতকড়াসহ পালিয়ে যান মো. শাকিল। তিনি নগরের হালিশহর থানার একটি মামলার আসামি। গত বছরের ১৭ ডিসেম্বর গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারে ছিলেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী নজরুল ইসলাম জানান, পুলিশ হেফাজত থেকে আসামি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে হাজতখানার সহকারী টিএসআই (শহর উপপরিদর্শক) করিমুল মোস্তফা এবং কনস্টেবল সেলিম মিয়া ও মোস্তফা মল্লিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি জানান, এ ঘটনায় মহানগর হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন শাকিলকে আসামি করে সোমবার রাতে কোতোয়ালি থানায় মামলা করেছেন। ব্রাজিলকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।