তিন পুলিশ হত্যা মামলার আসামি, অস্ত্রসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার বেড়া উপজেলার ঢালারচরে তিন পুলিশ হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ইয়ার আলী প্রামাণিক ওরফে খোরশেদ ওরফে বিল্লালকে (৪৫) অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মাইটকোরা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ইয়ার আলী নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলা সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা আবদুল খালেক ওরফে গেদু বাহিনীর দ্বিতীয় শীর্ষ নেতা বলে পুলিশ দাবি করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ইয়ার আলীর বিরুদ্ধে তিন পুলিশ হত্যা মামলা ছাড়াও ২০০৯ সালের ২৯ আগস্ট সন্ধ্যায় সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজারের চাঞ্চল্যকর চারজনকে হত্যা মামলার অন্যতম আসামি।