প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল মঙ্গলবার ১০ বখাটেকে আটক করে পুলিশ। তারা হলো বড় বিহানালী গ্রামের আসাদুল ইসলাম, মোশারফ হোসেন, মোস্তাফিজুর রহমান, দেউলা গ্রামের লিখন শেখ, রায়হানুল হক, সাকিব আহম্মেদ, মাড়িয়া গ্রামের রাবিক হাসান, তক্তপাড়া গ্রামের ইউসুফ আলী, হুলিখালী গ্রামের শাহিনুর ইসলাম ও আবদুল কুদ্দুস। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। থানার এসআই জাকির হোসেন জানান, সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) আসিফ মাহমুদের কার্যালয়ে এ আদালত বসেন। এ সময় বখাটে আসাদুল, মোশারফ ও মোস্তাফিজুরকে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অন্যদের বয়স কম হওয়ায় তাদের মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।