তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শুক্রবার তিন বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানার ভাষ্য, উপজেলার একটি কলোনিতে থাকে ওই শিশুর পরিবার। আজ দুপুরে ওই শিশুকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবেশী এক কিশোর শিশুটিকে কলোনির একটি সরু গলিতে নিয়ে ধর্ষণ করে। ওই শিশুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ওই কিশোরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় বিকেলে শিশুটির বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় ওই কিশোরকে একমাত্র আসামি করা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।