তিন বাজারে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তিনটি বাজারে ওজনে কম দেওয়ায় এবং দেশি মুরগির নামে সোনালি জাতের মুরগি বিক্রির দায়ে চারজনকে জরিমানা করেছেন র‍্যাব-১-এর ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে এ অভিযান চালানো হয়।

র‍্যাব-১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ বলেন, গতকাল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর উত্তরার আজমপুর বাজার, কসাইবাজার ও মহাখালী কাঁচাবাজারে অভিযান চালানো হয়। এ সময় আজমপুর বাজারে মাছ ওজনে কম দেওয়ায় এক বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে দেশি জাতের মুরগির নামে সোনালি জাতের মুরগি বিক্রির দায়ে দুজন বিক্রেতাকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।