তিন ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া ও মেদিআশুলাই এলাকায় গতকাল শুক্রবার পৃথক অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও ১০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার মেদিআশুলাই এলাকার শহিদুল ইসলাম (৩০), সফিপুর পূর্বপাড়ার সজীব হোসেন (২৫) ও মো. রুমান (২৬)। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ওই তিন ব্যক্তি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।