প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের নতুনবাজার গ্রাম থেকে গত বুধবার দিবাগত রাতে ১১৭টি ইয়াবা বড়িসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন নতুন বাজার গ্রামের তোফাজ্জেল হোসেন ওরফে মুকুল খাঁ (৩৫), মানোয়ার বিশ্বাস (৩০) ও ফারুক বিশ্বাস (৩২)। সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) অখিল কুমার বলেন, গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।