তিন ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে প্রতারক দলের সদস্য সন্দেহে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যা বের একটি দল। গত মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর এবং পাশের সদরপুর উপজেলার কলেজমোড় এলাকা থেকে ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিন ব্যক্তি হলেন ভাঙ্গার তুজারপুর গ্রামের রুবেল আহম্মেদ ও মো. জহিরুল হাওলাদার এবং সদরপুরের ঢেউখালী গ্রামের মো. টিপু কাজী। তাঁদের কাছ থেকে ছয়টি মুঠোফোন, ২০টি সিম এবং ৩৯ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়। র্যা ব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, এ ব্যাপারে সদরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।